1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

ফার্মগেটে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

  • আপডেট টাইম :: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

ঢাকা : রাজধানীর ফার্মগেটে ফুটপাতের কালো ব্যাগে বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে এমন সন্দেহে ব্যাগটিকে ঘিরে রেখেছে পুলিশ। ইতোমধ্যেই ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশের বোম ডিসপোজাল ইউনিট পাঠানো হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে আরিফ নামে এক ব্যক্তি এ তথ্য দেন।

পুলিশের সূত্রে জানা যায়, শেরেবাংলা নগর থানাধীন ফার্মগেট এলাকায় বোমা পাওয়ার খবর পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ দ্রুত চলে আসে।

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আজম। তিনি বলেন, বোমাসদৃশ বস্তু আছে এমন সংবাদের পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ গেছে। সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন। এ ছাড়াও বোম ডিসপোজাল ইউনিটও সেখানে কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com