1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

আলীকদমে অনুপ্রবেশকালে ৩৩ রোহিঙ্গা আটক

  • আপডেট টাইম :: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

বান্দরবান : বান্দরবানের আলীকদম উপজেলায় সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে আনুপ্রবেশ কালে শিশুসহ ৩৩ মিয়ানমার নাগরিককে আটক করেছে ৫৭ বিজিবি। আটকদের মধ্যে ৯ জন নারী, ১০ জন পুরুষ ও ১৪ জন শিশু রয়েছে। তারা সকলেই রোহিঙ্গা মিয়ানমারের নাগরিক বলে জানা গেছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে আলীকদম উপজেলা সদরের আমতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।

স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম উপজেলা সদরের আমতলী ও তার আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশের আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। এসময় আমতলী আশ্রয়ন প্রকল্পের অফিস তল্লাসি করে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৩৩ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়।

স্থানীয়রা আরও জানান, সীমান্তে ওপারে অর্থাৎ মিয়ানমারের অভ্যন্তরে যুদ্ধ পরিস্থিতির কারনে সাভাবিক জীবন-যাপনের আশায় বাংলাদেশে অনুপ্রবেশ করছে তারা। মোটা অর্থের বিনিময়ে তাদের এই অনুপ্রবেশে সহযোগিতা করছে স্থানীয় সংঘবদ্ধ একটি দালাল চক্র।

এ বিষয়ে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মমিন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক রোহিঙ্গা মিয়ানমার নাগরিকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com