1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

দীর্ঘদিন পর দুয়ার খুললো রোয়াংছড়ির দেবতাখুম ভ্রমণের

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

বান্দরবান : দীর্ঘ পাঁচ মাস পর ভ্রমণ পিপাসুদের সবচেয়ে রোমাঞ্চকর পর্যটন স্পট হিসেবে পরিচিত বান্দরবান সদর থেকে সবচেয়ে কাছের উপজেলার রোয়াংছড়ি দেবতাখুম পর্যটক কেন্দ্রে আগামীকাল ১১ ফেব্রুয়ারি থেকে ভ্রমণ করতে কোনো বাধানিষেধ নেই। তবে এখনো থানচি ও রুমা উপজেলা ভ্রমণের নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি’র স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জেলা আইন-শৃঙ্খলা রক্ষা এবং সমন্বয় সংক্রান্ত কোর কমিটির গত ১৬ জানুয়ারি ২০২৫ তারিখের সভার সিদ্ধান্ত ও রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের গত ৪ ফেব্রুয়ারি স্মারকমূলে প্রেরিত পত্রের আলোকে রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন কেন্দ্রটি আগামী ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ হতে সকল পর্যটকদের জন্য উন্মুক্ত করা হলো। জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হলো।’

এর আগে বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে ৮ অক্টোবর থেকে ৩১ পর্যন্ত দেশের তিন পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। পরে এক মাসের অধিক সময় বন্ধ থাকার পর পাহাড়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি এই তিন উপজেলা ভ্রমণের নিষেধাজ্ঞা বহাল রেখে বান্দরবান, আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা গত ৭ নভেম্বর থেকে বান্দরবান ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

বান্দরবান ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, আগামিকাল থেকে পর্যটন কেন্দ্র দেবতাখুম পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে। পর্যটকদের নিরাপত্তা জন্য ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক মাঠে থাকবে ও সাদা পোশাকে সতর্ক অবস্থানে থাকবে।

এ বিষয়ে জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন কর্মকর্তাদের আলোচনা সাপেক্ষে আগামিকাল থেকে পর্যটকদের জন্য দেবতাকুম খুলে দেয়া সিদ্ধান্ত হয়েছে। আশা করছি, আবারো পর্যটকদের পদচারণা মুখরিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com