1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

শ্যামপুরে প্লাস্টিক কারখানার আগুন, ৭ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

ঢাকা : ঢাকার শ্যামপুরে প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে নির্বাপণ কাজ এখনো চলমান রয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের ২ ঘণ্টার কিছু বেশি সময়ের চেষ্টায় সকাল ৭টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ৭ টি ইউনিট। নির্বাপণ কাজ এখনো চলমান রয়েছে।

এর আগে মঙ্গলবার ভোর ৫টায় রাজধানীর শ্যামপুরের ১১নং লাল মসজিদ রোডে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সকাল ৫টা ৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

পোস্তগোলা, সূত্রাপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে জানিয়ে মো. আনোয়ারুল ইসলাম আরও বলেন, কারখানাটিতে প্লাস্টিক ও স্যান্ডেল রয়েছে। এটি মূলত পুরাতন স্যান্ডেলের রিসাইক্লিং কারখানা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com