1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

সাবেক সিএমপি কমিশনার সাইফুল গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
ঢাকা: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাইফুল ইসলাম সিএমপির ৩২তম কমিশনার ছিলেন। ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী বিক্ষোভের সময় একজন ছাত্র নিহত হওয়ার ঘটনায় বন্দর নগরী চট্টগ্রামের  চান্দগাঁও থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

সিএমপির উপ পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ রইছ উদ্দিন কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে ঢাকায় পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা আছে। তাকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।’

জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনে চট্টগ্রামে কয়েকজন ছাত্রসহ মোট ১০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক ছাত্র- জনতা।

বাংলাদেশ সিভিল সার্ভিসের ২০তম ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে সাইফুল ইসলাম সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ঢাকার মেট্রো রেলে (এমআরটি) উপ-মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com