1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

মার্কেটের সাইনবোর্ডে হঠাৎ ভেসে উঠল ‘চাচা হাসু আপা কোথায়?’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
সিলেট: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় একটি মার্কেটের ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ ভেসে উঠেছে ‘চাচা হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে?’ ইতিমধ্যে ভেসে ওঠা এই লেখার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে সেই ডিজিটাল সাইনবোর্ডটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত, তা এখনো শনাক্ত করা যায়নি। কয়েক সেকেন্ডের এ ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগের মাধ্যমে নেটিজেনদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা।

ছড়িয়ে পড়া ওই ভিডিওটিতে দেখা যায়, গোলাপগঞ্জের চৌমুহনী এলাকার কুশিয়ারা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় রয়েছে নিরাময় ডেন্টাল কেয়ার। সেখানে স্থাপন করা একটি ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ ভেসে ওঠে, ‘চাচা হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে?’

গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বলেন, ‘মার্কেটের সাইনবোর্ডে এমন লেখা ভেসে ওঠার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মার্কেটটি বন্ধ পাই।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com