1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

একুশে টিভি ভবনের নিচতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

রাজধানীর কারওয়ান বাজারে একুশে টিভি ভবনের নিচতলার কফি শপে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ফায়ার সার্ভিসের ২ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত ৮টা ২০ মিনিটের দিকে একুশে টিভি ভবনের নিচতলায় থাকা পেয়ালা ক্যাফেতে এ অগ্নিকাণ্ড ঘটে। ওই ঘটনায় ভবনটিতে প্রচণ্ড ধোয়ার সৃষ্টি হয়, যা চারদিকে ছড়িয়ে পড়ে।

তেজগাঁও ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার নাজিম উদ্দিন সরকার জানান, আগুনের খবর পাওয়ার ১০ মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। পরে আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। একপর্যায়ে রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, শনিবার ওই ক্যাফেটি বন্ধ ছিল। তবে এসির মেইনটেন্যান্সের কাজ চলছিল। ক্যাশ কাউন্টারের পিসি থেকে মূলত এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com