1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

জুলাই বিপ্লবে আহতদের শাহবাগ অবরোধ

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

ঢাকা : ছাত্র-জনতার আন্দোলনে আহতদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে ঢাকার শাহবাগ মোড়ে বিক্ষোভ করছেন আহতরা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে শাহবাগ মোড়ে বাংলামোটর অভিমুখী লেন অবরোধ করলে ওই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে, সকাল ১১টা থেকে শাহবাগে অবস্থান নেন ৪০-৫০ জন আন্দোলনকারী। সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে আলোচনায় বসার জন্য দুপুর ২টা পর্যন্ত সময় বেধে দেন তারা। বিকেল ৩টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তারা রাস্তায় অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন।

শাহবাগ থানার ওসি খালেদ মনসুর জানান, বেশ কিছু দাবি নিয়ে তারা বিএসএমএমইউর সামনে সড়কে অবস্থান করছে। তবে মোড়ের অন্য লেনগুলো দিয়ে যান চলাচল করছে।

অবরোধকারীদের দাবির মধ্যে রয়েছে- আহতদের দুটি ক্যাটাগরিতে বিবেচনায় যারা স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন তাদের মাসিক ২০ হাজার টাকা ভাতা, এককালীন ভাতা এবং পরিবারে দায়িত্বশীল ব্যক্তিকে সরকারি বা আধা-সরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আহতদের মধ্যে যারা সেরে উঠেছেন এবং কর্মক্ষম আছেন তাদের ১৫ হাজার টাকা মাসিক এবং এককালীন ভাতার ব্যবস্থা এবং সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

তাদের দাবির মধ্যে আরও রয়েছে, গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে যেখানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোনো হুমকি, হয়রানি বা হত্যাচেষ্টা হলে সর্বোচ্চ শান্তির বিধান থাকতে হবে। এ ছাড়া আহত ও শহীদ পরিবারের সদস্যদের মানসিক কাউন্সেলিং, হয়রানি প্রতিরোধ এবং সমস্যা সমাধানের জন্য টোল-ফ্রি হটলাইন চালুর দাবিও রয়েছে তাদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com