1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

কর্মবিরতি স্থগিত, ২১ ফেব্রুয়ারি চলবে মেট্রোরেল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা চূড়ান্ত করার দাবিতে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার সেই কর্মসূচি থেকে সরে এসেছেন তারা। ফলে আগামীকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটবে না।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে ডিএমটিসিএলের একাধিক স্থায়ী কর্মী বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, ডিএমটিসিএলের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সাবেক এমডি আজ মন্ত্রণালয়ে গিয়ে সিনিয়র সচিব ও উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তারা আন্দোলনরত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন এবং কিছু সময় চেয়েছেন।

আলোচনার পর কর্মচারীরা ৩০ দিনের সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, এই সময়ের মধ্যে সরকারি নির্দেশনার যথাযথ প্রতিফলন ঘটিয়ে জনবান্ধব সার্ভিস রুলস প্রণয়ন করা হবে।

এদিকে ডিএমটিসিএলের বিভিন্ন লাইনে প্রেষণে (ডেপুটেশনে) নিয়োজিত কর্মচারীরা জানিয়েছেন, তারা মেট্রোরেল সেবা বিঘ্নিত করার হুমকির সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নন।

তারা চান, দ্রুততম সময়ে সমস্যার সমাধান হোক এবং মেট্রোরেল সেবা যেন স্বাভাবিকভাবে চালু থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com