1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

কুয়েট উপাচার্যের বাসভবনে তালা দিলেন শিক্ষার্থীরা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

খুলনা : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের বাসভবনে তালা ঝুলে দিয়েছে শিক্ষার্থীরা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভের পর তালা ঝুলিয়ে দেয়।

শিক্ষার্থীরা জানান, তারা উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্রবিষয়ক পরিচালককে ইতিমধ্যে বর্জন করেছেন। এছাড়া তাদের ৬ দফা দাবির মধ্যে এই ৩টি পদে নতুন কাউকে নিয়োগ দেয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু তাদের ৬ দফা দাবি এখনও পূরণ হয়নি। এ অবস্থায় শুক্রবার রাতে তারা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেন এবং তালা দিয়ে দেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা জানান, শুক্রবার তালা লাগানোর সময় উপাচার্য ও তার পরিবারের সদস্যরা কেউ বাসায় ছিলেন না। উপাচার্যের স্ত্রী ও পরিবারের সদস্যরা আগে থেকেই ঢাকায় ছিলেন এবং উপাচার্য গত বৃহস্পতিবার বিকেলে ঢাকায় গিয়েছিলেন।

এ ব্যাপারে শুক্রবার রাতে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে এর আগে দুপুরে মোবাইল ফোনে বলেন, ‘আমি অসুস্থ। বৃহস্পতিবার ডাক্তার দেখানোর জন্য আমি ঢাকায় এসেছি। সন্ধ্যার পরে একজন নিউরোলজিস্ট দেখিয়েছি। তিনি একজন কার্ডিওলজিস্টকে দেখাতে বলেছেন। শনিবার সকালে তাকে দেখাবো, এরপর ক্যাম্পাসে ফিরবো।’

এদিকে এর আগে শুক্রবার বিকেলে ক্যাম্পাসে ‘ছবিতে প্রতিবাদ, দাবি ঐক্য’ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীদের ওপর হামলার ছবি ও ভিডিও প্রদর্শন করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com