1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

বনশ্রীতে বাসার সামনে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের দাবি

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

ঢাকা : রাজধানীর বনশ্রী এলাকায় মো. আনোয়ার নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, দোকান থেকে বাসায় ফেরার পথে তার ওপর হামলা হয়।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, ওই ব্যবসায়ীর দোকান বনশ্রী ডি ব্লকে। প্রতিদিন তিনি দোকান থেকে রাতে বাসায় ফেরেন। রোববার বাসায় যাওয়ার সময় তাকে তিনটি মোটরসাইকেলে করে আসা ছিনতাইকারীরা ঘিরে ধরে। এ সময় তার কাছে থাকা স্বর্ণালংকার লুট করা হয়।

তিনি আরও বলেন, মো. আনোয়ারকে লক্ষ্য করে ছিনতাইকারীরা গুলি ছোড়ে এবং ছুরিকাঘাত করে। তার শরীরে গুলি ও কোপের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক বা চিহ্নিত করা যায়নি। তবে পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলে গিয়ে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। ছিনতাইকারীদের শনাক্ত করে তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ।

রামপুর থানা-পুলিশ সূত্র জানিয়েছে, হামলা ও ছিনতাইয়ের ঘটনা ভুক্তভোগীর বাসার সামনেই ঘটেছে। ওই ব্যবসায়ী পুলিশের কাছে দাবি করেছেন, ছিনতাইকারীরা তার কাছ থেকে ‘২০০ ভরি স্বর্ণালংকার’ ছিনিয়ে নিয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, আহত অবস্থায় মো. আনোয়ারকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে। আনোয়ারের শরীরে চারটি গুলি লেগেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com