
কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ নাফনদীর সীমান্ত থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত ইয়াবার দাম আনুমানিক ২ কোটি ৪০ লাখ টাকা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মির্জাজোড়া পয়েন্ট কেওড়া বাগানের ভিতরে মাদক পারাপারের খবর পায় বিজিবি। মাদক পারাপারের সম্ভাব্য এলাকায় নজরদারি বৃদ্ধির করা হয়। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ৩ জন সন্দেহভাজন ব্যক্তিকে নাফ নদী সাঁতরে ওই স্থানের দিকে আসতে দেখা যায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দৌড়ে কেওড়া জঙ্গলের দিকে পালিয়ে যায়।
এ সময় বিজিবি সদস্যরা কেওড়া জঙ্গলে তল্লাশি করে দুটি ব্যাগের মোড়ানো ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় পাচারকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।