1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

নতুন রাজনৈতিক দলের শীর্ষ ১২ পদে যারা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : কিছুক্ষণ বাদেই ‘জাতীয় নাগরিক পার্টি’ নাম নিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাওয়া এই দলটিতে এরই মধ্যে শীর্ষ পদে কারা থাকছেন তা চূড়ান্ত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দলীয় সূত্রে জানা যায়, এই দলে আহ্বায়ক পদে থাকছেন নাহিদ ইসলাম। এ ছাড়া দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হচ্ছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব। ১নং যুগ্ম আহ্বায়কের পদ দেওয়া হচ্ছে নুসরাত তাবাসসুমকে ও সদস্যসচিবের পদ দেওয়া হচ্ছে আখতার হোসেনকে। সিনিয়র যুগ্ম সদস্যসচিবের পদ পাচ্ছেন তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিবা এবং ১নং যুগ্ম সদস্যসচিব আরিফ সোহেল । পাশাপাশি হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, নাসীরুদ্দীন পাটোয়ারীকে মুখ্য সমন্বয়ক এবং আব্দুল হান্নান মাসউদকে যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

জানা গেছে, নতুন রাজনৈতিক দলের কার্যনির্বাহী কমিটি ১৫১ সদস্যের হতে পারে। কোর-কমিটি হতে পারে ২৪ জনের। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সারা দেশ থেকে নেতৃত্ব নিয়ে গঠিত হচ্ছে নতুন রাজনৈতিক দলটি। এই দলে ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন সেক্টরের জনপ্রিয়রা স্থান পাচ্ছেন। শীর্ষ দশ পদের তিন থেকে চারটিতে থাকছে নারী। এ ছাড়া উল্লেখযোগ্য সংখ্যক নারীর অংশগ্রহণ থাকবে এই দলে। জাতীয় নাগরিক কমিটির ফেসবুক পোস্টে গতকাল বলা হয়, জুলাইয়ের সাহসী নারীদের আমরা হারাতে দেব না। নতুন রাজনৈতিক দলসহ অন্য রাজনৈতিক প্ল্যাটফর্মে তাদের সামনের কাতারে দেখা যাবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত হতে যাওয়া নতুন দলের ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠান শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায়। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এই আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com