1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে যোগ্য মানুষকে নিয়োগ দেওয়া হোক: ইলিয়াস কাঞ্চন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় ব্যর্থতার দায়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ চেয়েছেন চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

তিনি বলেছেন, যে উপদেষ্টার আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার সামর্থ্য নেই, তাকে বসিয়ে রাখা হয়েছে। তাকে সরিয়ে উনার জায়গায় একজন যোগ্য মানুষকে নিয়োগ দেওয়া হোক।

‘দেশের মানুষের এখন কথা বলার সুযোগ এসেছে, কিন্তু সে কথা কেউ শুনছে না। এ কথা বলার কোনো মূল্য নেই’- বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে গণশক্তি সভা আয়োজিত ‘জনদুর্ভোগ ও স্থানীয় সরকার বিভাগ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘দেশে এখন যে পরিস্থিতি চলছে, সেটা ঘরে বসে উপলব্ধি করা যাবে না। আইনশৃঙ্খলা না থাকায় মানুষ ঘর থেকে বের হতে পারছে না।’

তিনি বলেন, ‘আমরা ১৬ বছর পরে যে বড় অর্জন করেছি, সেটি চুপসে যাচ্ছে। কোনো জায়গায় সঠিকভাবে কাজ হচ্ছে না। শুধু অর্থনীতি কিছুটা ভালো হয়েছে, বাকি কোনো জায়গায় উন্নতি হয়নি।’

তিনি বলেন, ‘এখন আশায় গুড়েবালি। এ সরকারের মাধ্যমে একটি সুন্দর নির্বাচন হবে, ফ্যাসিজম শেষ হবে, সুন্দর রাষ্ট্র হবে, মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, সেটা সম্ভব নয়।’

তিনি বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা না থাকলে কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে? এ উপদেষ্টা থাকলে হবে না। গত ছয় মাসে পুলিশের সংস্কারই হলো না। নতুন দল এলো, তাদের মধ্যে মারামারি কাটাকাটি, সারাদেশে চলছেই। আমরা আরও দুর্যোগের মধ্যে যাচ্ছি।’

ইলিয়াস কাঞ্চন আরও বলেন, ‘দেশবাসী যে সংস্কার চায়, সেটা হয়নি। বরং যে লাউ সেই কদু।’

এসময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেন, ‘জনগণের কথা শুনুন। সেভাবে রাষ্ট্র চালান।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com