1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

২৪ ঘণ্টায় এক উপজেলায় ৮ আত্মহত্যার চেষ্টা, দুজনের মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ২ মার্চ, ২০২৫

রাজশাহী : রাজশাহীর দুর্গাপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে আত্মহত্যার চেষ্টা করেছেন অন্তত আটজন। এর মধ্যে দুই নারী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার পাইকড়তলী গ্রামের ওয়াশিমের স্ত্রী জান্নাতুন (২৮) এবং উপজেলার তেবিলা গ্রামের রেন্টুর স্ত্রী তহমিনা (৩২)।

পারিবারিক বিরোধ, কলহ ও সহিংসতার জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ দুপুর পর্যন্ত এসব ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। তারা বলছে, দুর্গাপুর বরাবরই আত্মহত্যাপ্রবণ এলাকা হিসেবে চিহিৃত। রাজশাহী জেলার মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটে এ উপজেলায়।

রামেকের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস বলেন, ‘দুজন তো মারা গেছে। দুর্গাপুর থেকে আসা বিষপানের আরও তিন রোগীকে আমরা চিকিৎসা দিয়েছি।’

বিষপানে আত্মহত্যার চেষ্টাকারী অন্যরা হলেন উপজেলার পানানগর গ্রামের ময়না বিবি (৪৫), বেড়া গ্রামের রেজাউলের শিশুসন্তান তানজিমুল (৩), কানপাড়া গ্রামের বীথি (৩০), দেবীপুর গ্রামের মহনা (১৮), পানানগর গ্রামের আ. সাত্তার (৪৫), কাশেমপুর গ্রামের ইরিন খাতুন (২০) এবং সায়বাড় গ্রামের হাবিবা খাতুন (১৫)।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মেহেদী হাসান বলেন, ‘কীটনাশক পান করে গত ২৪ ঘণ্টায় আটজন রোগী ভর্তি হয়েছিল। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রামেক হাসপাতালে পাঠানো হয়। অপর তিনজনকে দুর্গাপুরে চিকিৎসা দেওয়া হয়েছে।’

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম আলী বলেন, ‘কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা ও মৃত্যুর ঘটনায় থানায় দুটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশের এ সদস্য আরও বলেন, ‘নানা কারণে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। তবে পারিবারিক কলহ ও সহিংসতা প্রধান কারণ।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com