1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

পিএসসির নতুন ৭ সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

  • আপডেট টাইম :: রবিবার, ২ মার্চ, ২০২৫

ঢাকা : সদ্য নিয়োগ পাওয়া পিএসসির সাত সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। রোববার (২ মার্চ) সকাল সাড়ে ১১ টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের এ শপথ অনুষ্ঠিত হয়। এ সময় সদ্য নিয়োগ পাওয়া সদস্যদের পরিবারও উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে দেয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেন। নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শরীফ হোসেন ও অধ্যাপক আরফিনা ওসমান, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক এ টি এম ফিড উদ্দীন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মুনির হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহনাজ সরকার ও পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাব্বির আহমদ চৌধুরী।

সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তারা দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা তাদের ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সে পর্যন্ত তারা সরকারি কর্ম কমিশনের সদস্য পদে বহাল থাকবেন ।

এই সাত জনের নিয়োগের পর এখন পিএসসির সদস্য সংখ্যা হলেন ১৫ জন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com