1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

এনাম মেডিকেল কলেজের স্টাফদের কর্মবিরতি

  • আপডেট টাইম :: রবিবার, ২ মার্চ, ২০২৫

সাভার : সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান মালিকাধীন এনাম মেডিকেল হাসপাতালে স্টাফদের বেতন বৃদ্ধি ও চিকিৎসা এবং অন্যান্য সুযোগ সুবিধার জন্য কর্মবিরতি পালন করেছে। এতে ভোগান্তিতে পড়েন হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা।

রোববার (২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে সাভার পৌর এলাকার থানা রোড় মহল্লায় এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের কয়েক শতাধিক স্টাফ কর্মবিরতিতে অংশ নেন। বেলা ১১টা পর্যন্ত তারা কমবিরতি পালন করেন।

স্টাফরা জানান, এনাম মেডিকেল কলেজ হাসপাতালে দুই-তিন বছর পর পর ১ হাজার টাকা করে বেতন বৃদ্ধি করে কর্তৃপক্ষ। এছাড়াও ঈদের বোনাসের ক্ষেত্রেও মূল বেতনের অর্ধেক দেওয়া হয় না। একই সাথে স্টাফদের চিকিৎসা ও পরিবারের চিকিৎসা ক্ষেত্রেও সুযোগ সুবিধা নেই বলে ক্ষোভ প্রকাশ করেন।

এসময় স্টাফরা দাবি জানায়, প্রতি বছর হাসপাতালের স্টাফদের মূল বেতনের ২০-৩০ শতাংশ ইনক্রিমেন্ট দিতে হবে। এছাড়াও দুই ঈদের বোনাস মূল বেতনের অর্ধেক ও স্টাফ এবং তাদের পরিবারের ফ্রি চিকিৎসা সেবার দাবি জানান কর্মবিরতি পালনকারী স্টাফরা।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিপুটি ডাইরেক্টর সাইফুল ইসলাম বলেন, স্টাফরা কর্মবিরতি পালন করছে। তাদের দাবি গুলো সিও সাহেব সমাধানে চেষ্টা করছে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com