1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

দেড় ঘণ্টায় শেষ সুলভ মূল্যের গরুর মাংস, ক্ষুব্ধ ক্রেতারা

  • আপডেট টাইম :: রবিবার, ২ মার্চ, ২০২৫

ঢাকা : রমজান মাস উপলক্ষে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম শুরুর দেড় ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গিয়েছে সুলভ মূল্যে বিক্রি করা গরুর মাংস। আর দুই ঘণ্টায় শেষ হয়েছে পাস্তুরিত দুধ।

পণ্য না পেয়ে ক্ষুব্ধ ক্রেতারা অভিযোগ তুলছেন মাংস ও ডিমের দাম নিয়েও। প্রাণিসম্পদ অধিদফতরের দাবি শুরুতে কিছুটা কম বরাদ্দ রাখায় আজকের সংকট, তবে সোমবার (৩ মার্চ) থেকে বাড়ানো হবে বরাদ্দ। রোববার (২ মার্চ) রাজধানীর খামারবাড়িতে অনেকেই লাইনে দাঁড়িয়ে থেকেও গরুর মাংস কেনার সুযোগ পাননি। আর কোনো পণ্য না পেয়ে ফিরে গেছেন প্রায় ১৫ জন।

ইন্দিরা রোডের বাসিন্দা জাহিদুর রশিদ প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করেছেন সুলভ মূল্যে পণ্য কিনতে। রোদে পুড়ে অপেক্ষা শেষে মিললো না গরুর মাংস। কেন মাত্র দেড় ঘণ্টায় শেষ গরুর মাংস, ক্ষোভে ফেটে পরেন জাহিদুর রশিদসহ অনেক ক্রেতারা।

শুধু পণ্য না পাওয়ার ক্ষোভই নয়, গরুর মাংস ও ডিমের দাম গত বছরের তুলোনায় বেশি হওয়ায় বিরক্তি ঝারেন মধ্যবিত্তরা। শনিবার (১ মার্চ) চাহিদা কম থাকায় রোববার (২ মার্চ) বরাদ্দ কম ছিল তথ্য দিয়ে সোমবার থেকে বরাদ্দ বাড়ানোর আশ্বাস দিয়েছে প্রাণিসম্পদ অধিদফতর।

ষাটোর্ধ্ব ফজিলাতুন্নেছা বেগম জানান, সারা বছর তিনি সেভাবে গরুর মাংস খেতে পারেননি। এখন রোজা শুরু হয়েছে। পরিবারের সদস্যরা ভালো কিছু খেতে চান। তিনি বলেন, এখানে কম দামে গরুর মাংস বিক্রি হয় শুনে এসেছিলাম। কিন্তু আমার সিরিয়াল আসার আগেই বিক্রি শেষ হয়ে যায়।

পবিত্র রমজান উপলক্ষে ঢাকা শহরের ২৫টি স্থানে সুলভ মূল্যে পাস্তুরিত গরুর দুধ, ফার্মের মুরগির ডিম, ব্রয়লার মুরগি ও গরুর মাংস বিক্রি শুরু করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ২৮ রমজান পর্যন্ত এ কার্যক্রম চলবে।

প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, চামড়া ছাড়ানো ব্রয়লার মুরগি প্রতি কেজি ২৫০ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং ডিম প্রতি ডজন ১১৪ টাকা দরে বিক্রি করা হবে। এতে একজন ভোক্তার সব মিলিয়ে ১ হাজার ৯৪ টাকা লাগছে। বাজার থেকে এসব পণ্য কিনতে আরও ১৫০-২০০ টাকা বেশি লাগত।

প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, তারা প্রতিদিন ৬০ হাজার পিস ডিম, ছয় হাজার লিটার পাস্তুরিত দুধ, দুই হাজার কেজি চামড়া ছাড়ানো ব্রয়লার মুরগি এবং দুই থেকে আড়াই হাজার কেজি গরুর মাংস বিক্রি করছে।

প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক দীন বন্ধু সাহা জানান, আজ ট্রাকে ৫০ কেজি গরুর মাংস, ব্রয়লার ৪৪ কেজি, দুধ ১৪০ লিটার, ১৮০০ পিস ডিম ছিল।

প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক লিয়াকত হোসেন বলেন, ‘গতকালের অবস্থা বুঝে আজ এ পরিমাণ আনা হয়েছে। আজকের চাহিদা বিবেচনা করে আগামীকাল পরিমাণ বাড়ানো হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com