1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক সম্রাট গ্রেফতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

শেরপুর : শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাটকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে শহরের মীরগঞ্জ মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। সম্রাট মীরগঞ্জ এলাকার নুরুল ইসলামের ছেলে। বুধবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৩ শিক্ষার্থী নিহতের মামলাসহ ৬টি মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদনসহ তাকে আদালতে সোপর্দ করা হয়।

জানা গেছে, নাজমুল ইসলাম সম্রাট ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী সবুজ, মাহবুব ও সৌরভ হত্যাসহ ৬ মামলার এজাহারভুক্ত আসামি।

শেরপুরের কোর্ট পুলিশ পরিদর্শক জিয়াউর রহমান জানান, মামলার মূল নথি দায়রা আদালতে থাকায় রিমান্ড শুনানীর তারিখ ধার্য করা হয়নি। নথি প্রাপ্তি সাপেক্ষে তারিখ ধার্য করে রিমান্ড শুনানী হবে। বুধবার তাকে জেলা কারাগারে পাঠিয়েছেন আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com