1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্কুলছাত্রীর নগ্ন ভিডিও মায়ের কাছে পাঠিয়ে টাকা দাবি, গ্রেফতার ২ ডেঙ্গু রোগী হাসপাতালে ৪ দিন অবজারভেশনে থাকবে, যেতে চাইলেই হবে না: স্বাস্থ্যমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে শেরপুরে যুবদলের বিক্ষোভ শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ জন কারাগারে শেরপুরে কালোবাজারে সার বিক্রির অভিযোগে ১৫ ডিলার জেল হাজতে ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ক্ষমতার মোহে জামায়াত-এনসিপি ‘আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে’: রাশেদ খান ৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা যে কারণে নেওয়া হলো গবেষণাগারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজ

শেরপুরে ডিবি পুলিশের অভিযানে ১৩৪০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

শেরপুর : শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ১ হাজার ৩৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) দিবাগত রাতে শেরপুর সদর উপজেলার গণইবড়ুয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। এরা হলো- জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কুশলনগর গ্রামের গোল মোহাম্মদ এর ছেলে খোকন মিয়া ও সদর উপজেলার গণই বড়ুয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে চাঁন মিয়া (৪০)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে গণই বড়ুয়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানের প্রথমে খোকন মিয়াকে ও পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁন মিয়াকে আটক করা হয়। এসময় খোকন মিয়ার শ্বশুর বাড়ির একটি চালের ড্রামের নিচে লুকানো অবস্থায় সাতটি প্যাকেটে মোট ১ হাজার ৩৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শেরপুর সদর থানায় মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com