1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

টিকরকান্দি তাফসীর ইন্তেজামিয়া পরিষদ এর উদ্যোগে কুরআন মাহফিল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর) : ঐতিহ্যবাহী টিকরকান্দি তাফসীর মাহফিল এন্তেজামিয়া পরিষদের তাফসীর মাহফিল আগামী ২ ও ৩ এপ্রিল জামালপুর ও শেরপুর-এ কল্যাণমুখী সমাজ বিনির্মাণে নিবেদিত ঐতিহ্যবাহী দ্বীনি সংগঠন টিকরকান্দি তাফসীর মাহফিল এন্তেজামিয়া পরিষদের উদ্যোগে দুই দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে।

আগামী বুধবার ও বৃহস্পতিবার বাদ আছর হতে ঐতিহ্যবাহী টিকরকান্দি তাফসীর মাহফিল এন্তেজামিয়া পরিষদের ব্যবস্থাপনায় বকশীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডে অবস্থিত চরকাউরিয়া খামার পাড়া উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত হবে। এতে দেশের আন্তর্জাতিক খ্যাতিমান ইসলামিক স্কলার, প্রখ্যাত মুফাসসিরীনে কেরাম, আলেম ওলামা, পীর মাশায়েখগণ তাকরীর পেশ করবেন।

ঐতিহ্যবাহী টিকরকান্দি তাফসীর মাহফিল এন্তেজামিয়া পরিষদ এর ঐতিহাসিক তাফসীর মাহফিলটির জনপ্রিয়তা ও গুরুত্ব সর্বসাধারণের নিকট সমাদৃত। যার কারণে এই মাহফিল টি শ্রবণের জন্য অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুণতে থাকেন অত্র অঞ্চলের ধর্মপ্রাণ মুসলিমরা। তাছাড়া ঐতিহ্যবাহী টিকরকান্দি তাফসীর মাহফিল এন্তেজামিয়া পরিষদ এর ঐতিহাসিক তাফসীর মাহফিলটা বর্তমান সময়ে বৃহত্তর ময়মনসিংহের অন্যতম বৃহৎ মাহফিল হিসেবে পরিণত হয়েছে।

শুধু জামালপুর জেলা নয়, জামালপুর জেলার বাহিরে থেকে আশেপাশের অন্যান্য জেলার বিভিন্ন থানার অনেক মানুষজন এই মাহফিলে এসে থাকেন। তারা আসেন কুরআনের টানে, দ্বীনের নিসবতে, ঈমানী নিসবতে। এ দৃশ্য, এ মানযার চলে আসছে বহু বছর ধরেই। আর এ কারণেই ঐতিহ্যবাহী টিকরকান্দি তাফসীর মাহফিল এন্তেজামিয়া পরিষদের মাহফিলটি বাংলাদেশের একটি ধর্মীয় ঐতিহ্যের অংশে পরিণত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com