1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

শ্রীবরদীতে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

শ্রীবরদী (শেরপুর) : সাড়ে তিন বছর বয়সী কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে আজিজুল হক (৭৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে এই ঘটনা ঘটে। গ্রেফতারকৃত আজিজুল হক উপজেলার কারারপাড়া এলাকার মৃত সিরাজুল হকের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, শিশুটির বাকপ্রতিবন্ধী দিনমজুর বাবা ও মা অন্যের বাড়িতে কাজ করেন। বৃহস্পতিবার বিকেলে বাড়িতে একা পেয়ে আজিজুল হক শিশুটিকে রান্না ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগী শিশু কান্নাকাটি করলে তাকে রান্না ঘরে রেখে পালিয়ে যায় আজিজুল। পরে শুক্রবার বিষয়টি প্রকাশ হয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী আজিজুল হককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

শ্রীবরদী থানার ওসি আনোয়ার জাহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, মায়ের অভিযোগের ভিত্তিতে শনিবার মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com