1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

৮ দফা দাবিতে শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের মশাল মিছিল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

শেরপুর : ৮ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস এবং পরীক্ষা বর্জন করে কৃষি প্রশিক্ষণ ইনস্টিউটের শিক্ষার্থীরা মশাল মিছিল করেছেন।

গত শনিবার (১২ এপ্রিল) রাত ৯টায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে বিভিন্ন শ্লোগানে কলেজ প্রাঙ্গন থেকে মশাল মিছিল বের করে রাস্তায় নামেন তারা।

শিক্ষার্থীরা জানান, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবত তাদের দাবিগুলো সরকারের বিভিন্ন মহলে স্মারকলিপি আকারে প্রদান করেন। ওই সময় দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিলেও কর্তৃপক্ষ কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি। যার ফলে সাধারণ শিক্ষার্থীরা হতাশাগ্রস্ত।

তারা আরও জানান, আমাদের ভবিষ্যৎ ও শিক্ষাজীবন অন্ধকারের ঠেলে দিতে চাই না। কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের দাবি চূড়ান্তভাবে আদায় না হওয়া পর্যন্ত গত ৭ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস এবং পরীক্ষা বর্জন করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com