1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর আমানতকারীদের টাকা সুদসহ ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী শেরপুর সরকারি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক সন্ত্রাসী হামলায় আহত জাহিদ হাসানের বাসায় জামায়াত নেতারা সরকারি স্কুলের এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে সুখবর দিলেন প্রধানমন্ত্রী উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’ টানা বৃষ্টিতে সাজেকে আটকা চার শতাধিক পর্যটক প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা নম্বর চেয়ে শিক্ষককে ‘আব্বু’ সম্মোধন ছাত্রীর, উত্তরপত্র ভাইরাল

খরতাপে শুকিয়ে যাচ্ছে শরণখোলার পুকুর 

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

শরণখোলা (বাগেরহাট) : চৈত্রের খরতাপে শুকিয়ে যাচ্ছে শরণখোলা উপজেলা সদর রায়েন্দা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত তিনটি সরকারি পুকুর। এর ফলে পানি সংকট দেখা দিয়েছে এই শহরে বসবাস করা প্রায় ৬ হাজার পরিবারের মাঝে। যাদের কেউ পাইপের মাধ্যমে আবার কেউ কেউ পিএসএফ ও সরাসরি পুকুরে এসে পানি ব্যবহার করেন।

এমনিতেই লবনাক্ততা ও বিশুদ্ধ পানির অভাব, তার উপর পুকুর শুকিয়ে যাওয়ায় বাড়ছে পানি বাহিত রোগ। তবে, এমন পরিস্থিতিতে নদী থেকে পাম্পের মাধ্যমে পুকুরে পানি দেওয়ার উদ্যোগ নিয়েছেন শরণখোলা উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বেল্লাল হোসেন মিলন। তার এমন প্রশংসনীয় উদ্যোগে খুশি এই শহরে বসবাস করা ভুক্তভোগী পরিবারগুলো।

স্থানীয় বাসিন্দা রোকোনুজ্জামান রোকন, মিরাজসহ অনেকে বলেন, রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল সংলগ্ন পুকুরের পানি ব্যবহার করে প্রায় ৭ হাজার মানুষ। কিন্তু চৈত্রের খরতাপে পুকুরের পানি শুকিয়ে যাওয়ায় চরম পানি সংকট দেখা দিয়েছে। এমন সময় বিএনপি নেতা বেল্লাল হোসেন মিলন পুকুরে পানির ব্যবস্থা করায় তাদের মাঝে স্বস্তি ফিরেছে।

এ ব্যাপারে বেল্লাল হোসেন মিলন বলেন, তিনি কিছুদিন ধরে দেখছেন রায়েন্দা শহরের গুরুত্বপূর্ণ পুকুরগুলোর পানি শুকিয়ে যাচ্ছে। তাই স্থানীয়দের দুর্ভোগের কথা চিন্তা করে নিজ উদ্যোগ এবং নিজ অর্থায়নে নদী থেকে পাম্পের মাধ্যমে পুকুরে পানি দেওয়ার কাজ শুরু করেছেন। পর্যায়ক্রমে এই শহরের শুকিয়ে যাওয়া সব পুকুরে পানির ব্যবস্থা করবেন বলেও জানান এই বিএনপি নেতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com