1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রিয়াদ বিমানবন্দর বন্ধ, ঢাকা-রিয়াদ রুটে পাঁচ ফ্লাইট স্থগিত জাতির বৃহত্তর স্বার্থে ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি তৈরি হচ্ছে: নৌপরিবহনমন্ত্রী বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস গ্রেফতার নয়, আমাকে অপহরণ করা হয়েছিল: ধ্রুব রাঠি নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু এসএসসি পাসেই ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, ‘কিশোর গ্যাং’ বিরোধী অভিযানে আটক ৭০ সৌদি আরবে বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা বাংলাদেশের লাল কার্ড দেখে ভিনির দুঃখ প্রকাশ, সংবাদ সম্মেলনে গেলেন না মরিনিও পার্কে বসে ছিলেন বিজেপি নেতার মেয়ে, আন্দোলনকারী ভেবে আটক

খুড়িয়াখালির খাল ময়লায় পরিপূর্ণ, পানি সংকটে এলাকাবাসী

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট) : উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে স্থানীয়রা। প্রায় খাল ভরাট হয়ে সবথেকে বেশি পানি সংকটে ৪নং সাউথখালী ইউনিয়ন। বাগেরহাট জেলার উপকূলীয় উপজেলা শরণখোলার খুড়িয়াখালির মধ্য দিয়ে প্রবাহিত গুরুত্বপূর্ণ একটি খাল বর্তমানে ময়লা-আবর্জনা ও আগাছায় ভরাট হয়ে পড়েছে। ফলে এই খাল থেকে পানির উপর নির্ভরশীল হাজার হাজার মানুষ পড়েছেন তীব্র সংকটে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন ধরে খালটি অবহেলিত অবস্থায় রয়েছে, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। খুড়িয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই রয়েছে খালটি, খালের আশপাশের দৃশ্য দেখে স্পষ্ট বোঝা যায়, এর পানিতে এখন জমে রয়েছে প্লাস্টিক, বোতল, ময়লা, পচা-আবর্জনা এবং শাখা-প্রশাখা ভেঙে পড়া গাছপালা। পানি দূষিত হওয়ার কারণে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

অনেকেই জানান, খালের পানি নোংরা থাকায় চৈত্র মাসের তাপদাহে পুকুরের পানিও শুকিয়ে যায়। এ জন্য দূর-দূরান্ত থেকে পানি আনতে হচ্ছে। গিয়ে গোসল করতে হচ্ছে। যা সময়সাপেক্ষ এবং কষ্টকর। একটু নজর দিলেই সমস্যার সমাধান হতো।

স্থানীয় একজন প্রবীণ বাসিন্দা বলেন, উপজেলা প্রশাসন যদি একটু নজর দিতো তাহলে এই খালটি পরিস্কার হতো। খালের পানি আমরা অনেকেই রান্না, গোসল, কৃষি কাজে ব্যবহার করতাম। এখন পানি সংকট আমাদের নিত্যদিনের সমস্যা।

অন্য এক কৃষক জানান, খালটির পানি একসময় কৃষিকাজের জন্য প্রাণ ছিল। এখন আগাছা আর ময়লার কারণে সেচ দিতেও সমস্যা হচ্ছে।

খুড়িয়াখালি সরকারি প্রাইমারি স্কুল থেকে শুরু করে শরণখোলা অবদা বাজার পর্যন্ত এরকম দৃশ্য দেখা যায়। এতে করে ওই এলাকার জনগণ ভোগান্তিতে স্থানীয়দের দাবি ওই খালটি পূর্ণ খনন এবং শরণখোলা অবদা বাজার সংলগ্ন একটা স্লুইচগেট দরকার।

খুড়িয়াখালির সাধারণ মানুষ উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন, যেন খালটি দ্রুত পরিস্কারের ব্যবস্থা গ্রহণ করা হয়। তাদের মতে, একটি টেকসই পরিস্কারের উদ্যোগ নিলে শুধু পানি সংকটই নয়, পরিবেশগত ভারসাম্যও রক্ষা পাবে। উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এই গুরুত্বপূর্ণ খালটির পরিস্কার ও পুনরুজ্জীবনের মাধ্যমে হাজারো মানুষের দৈনন্দিন জীবনে স্বস্তি ফিরিয়ে আনা সম্ভব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com