1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১১২ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন বাতিল হতে পারে দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান শ্রীবরদীতে ১৪ পূজামণ্ডপে চালের ডিও বিতরণ ‘পতনের দ্বারপ্রান্তে মোদি’, সোমবার দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের যন্তর মন্তর বিক্ষোভ দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়ক অবরোধ পরীক্ষার্থীদের বন্যহাতিকে পর্যটন হিসেবে কাজে লাগানোর কথা জানালেন পরিবেশ মন্ত্রী পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ স্কুলছাত্রী তাজমিনকে হত্যার আগে ধর্ষণও করেন সিএনজিচালক সুমন: পুলিশ পরীমণির চন্দ্র বিলাস

জলবায়ু পরিবর্তনের প্রভাবে পিছিয়ে পড়ছে উপকূলীয় জনগোষ্ঠী

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট) : জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের উপকূলীয় জেলা বাগেরহাট বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে, শরণখোলা উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ, লবণাক্ততা ও সুপেয় পানির সংকট দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রাকে চরমভাবে প্রভাবিত করছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, জাতীয়ভাবে দারিদ্র্যের হার ২৪.৯% হলেও শরণখোলায় তা ৫২.৫%। ২০০৭ ও ২০০৯ সালের সিডর ও আইলায় ব্যাপক ক্ষতি হয়, যার ক্ষতচিহ্ন আজও রয়ে গেছে। জলবায়ু পরিবর্তনের কারণে নারীরা বিশেষভাবে ভোগান্তির শিকার, সুপেয় পানির অভাবে তাদের দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। লবণাক্ত পানি পানের ফলে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, এমনকি বন্ধ্যাত্বও দেখা দিচ্ছে।

স্থানীয় সরকার ও এনজিওগুলোর সম্মিলিত প্রচেষ্টায় জলবায়ু সংবেদনশীল বাজেট ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানানো হচ্ছে। ইউনিয়ন পরিষদকে আরও কার্যকর করে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com