1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর

শেরপুর জেলা বিএনপি’র ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর: অবশেষে নানা জল্পনার অবসান ঘটিয়ে শেরপুর জেলা বিএনপি’র ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) বিএনপি’র সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মামুনুর রশিদ পলাশ।

এর আগে ২০২৪ সালের ৩ নভেম্বর জেলা বিএনপির পূর্ববর্তী কমিটি ভেঙে দেওয়া হয় এবং একটি ৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। যার আহ্বায়ক ছিলেন হযরত আলী এবং সদস্য সচিব ছিলেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। পরবর্তীতে ২২ জানুয়ারি কেন্দ্র থেকে ওই কমিটি স্থগিত ও পরে বাতিল ঘোষণা করা হয়।

নতুন ৪১ সদস্যের আহ্বায়ক কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে আরও আছেন- ফজলুর রহমান তারা, শফিকুল ইসলাম মাসুদ, অ্যাডভোকেট আব্দুল মান্নান, আবু রায়হান রূপন, সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা এবং ফাহিম চৌধুরী।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, সাবেক আহ্বায়ক হযরত আলী, সাইফুল ইসলাম স্বপন, আব্দুল আওয়াল চৌধুরী, হাতেম আলী, অধ্যক্ষ নুরুল আমীন, আনোয়ার হোসেন ভিপি, ইসরাত জাহান পান্না, আকরামুজ্জামান রাহাত, আব্দুর রহিম দুলাল, অ্যাডভোকেট আশরাফুল নাহার রুবি, মাহমুদুল হক দুলাল, মহসিন কবির মুরাদ, মেজর (অব.) মাহমুদুল হাসান, এস এম শহিদুল ইসলাম ভিপি, হাসানুর রেজা জিয়া, অ্যাডভোকেট সামিউল ইসলাম আতাহার, অ্যাডভোকেট মাজহারুল ইসলাম বাবু, ফজলুল চৌধুরী অকুল, শাহজাহান আকন্দ, হাবিবুর রহমান লিটন, আবু সুফিয়ান, জাফর আলী, আতাহার ইসলাম, প্রকৌশলী তৌহিদুর রহমান, রমজান আলী, আমিনুর ইসলাম শিপন, অধ্যাপক শাহিনুর ইসলাম, সাইফুল ইসলাম লিটন, মাহবুবুর রশিদ এবং রেজাউল করিম রুমি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com