1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

নিখোঁজ’ এইচএসসি পরীক্ষার্থী মাহিরাকে সাভার থেকে উদ্ধার

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ জুন, ২০২৫

ঢাকা: রাজধানীর ভাটারা এলাকা থেকে ‘নিখোঁজ’ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফকে (পিউলি) সাভার থেকে উদ্ধার করেছে র‍্যাব-৪।

রবিবার (২৯ জুন) দিবাগত রাতে মাহিরাকে উদ্ধার করার খবর পাওয়া যায়।

এর আগে জানা যায়, ভাটারা এলাকার বাসা থেকে পরীক্ষা দিতে বের হয়ে আর ফেরেননি এইচএসসি পরীক্ষার্থী মাহিরা।

তিনি সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী।

রবিবার সকালে পরীক্ষার জন্য তিনি বাসা বের হয়েছিলেন বলে জানান তার পরিবার। এ বিষয়ে রাজধানীর ভাটারা থানায় একটি জিডি করা হয়েছে বলেও জানান তারা।
জিডিতে উল্লেখ করা হয়েছিল, মাহিরা বিনতে মারুফ (পিউলি) সকাল ৮টার দিকে এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য মিরপুর কলেজে যেতে বাসা থেকে বের হন। কিন্তু পরীক্ষা কেন্দ্রে যাননি।

নিকটাত্মীয় এবং স্বজনদের সঙ্গে যোগাযোগ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলেও জানানো হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com