1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

আমি এমপি হলে কাউকে ঢাকায় রিকশা চালাতে হবে না : মামুন

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ জুন, ২০২৫

ঠাকুরগাঁও : ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মামুনুর রশিদ মামুন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি ঠাকুরগাঁও-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলে (পীরগঞ্জ-রানীশংকৈল) উপজেলার মানুষকে আর ঢাকায় গিয়ে রিকশা চালাতে হবে না।

রোববার (২৯ জুন) সন্ধ্যায় পীরগঞ্জ প্রেস ক্লাব সভাকক্ষে স্থানীয় নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

মামুনুর রশিদ মামুন বলেন, এ অঞ্চলে তেমন শিল্পকারখানাসহ কোনো ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা নেই। পড়ালেখা শেষ করে জীবিকার তাগিদে ঢাকায় গিয়ে রিকশা চালাতে হয়। আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে এ কষ্ট আর এ এলাকার মানুষের থাকবে না।

তিনি আরও বলেন, পীরগঞ্জ রানীশংকৈল ভারতের সীমান্ত ঘেঁষা এলাকা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তে আমাদের ওপর বিভিন্নভাবে হয়রানি ও নিপীড়ন চালাচ্ছে। কথায় কথায় পাখির মতো গুলি করে মানুষ মারে। সীমান্তে আর যদি একটা মানুষও হত্যা করা হয় তাহলে দিল্লি অভিমুখে লংমার্চ শুরু হবে।

পীরগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মশারুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন, পীরগঞ্জ উপজেলা সহসভাপতি আবুল বাশার বাবুল, সহসভাপতি আসাদুল্লাহ আসাদ, রানীশংকৈল উপজেলা সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক আবু জাফর, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com