1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

নর্থ মেসিডোনিয়ায় ৬৪ বাংলাদেশি আটক

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ জুন, ২০২০

প্রবাসের ডেস্ক : নর্থ মেসিডোনিয়ায় একটি ট্রাককে ৬৪ জন বাংলাদেশি অভিবাসীকে পাওয়ার পর আটক করেছে দেশটির পুলিশ। গ্রিস সীমান্তের কাছে একটি মহাসড়কে সোমবার শেষ রাতের দিকে তাদের ট্রাকে পাওয়া যায় বলে মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে।

মঙ্গলবার পুলিশের দেওয়া বিবৃতিতে অভিবাসীদের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। বলা হয়েছে, আটক অভিবাসীদের সীমান্ত শহর গেভগেলিজাতে স্থানান্তর করা হয়েছে এবং প্রত্যর্পণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তথাকথিত বলকান অভিবাসন রুট ২০১৫ সাল থেকে বন্ধ রয়েছে। গ্রিস ও নর্থ মেসিডোনিয়ার সীমান্তও করোনাভাইরাস মহামারির জন্য এই বছরের শুরুতে বন্ধ করা হয়। তবে পুলিশ বলছে, সীমান্ত এলাকায় মানব-পাচার অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com