1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর আমানতকারীদের টাকা সুদসহ ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী শেরপুর সরকারি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক সন্ত্রাসী হামলায় আহত জাহিদ হাসানের বাসায় জামায়াত নেতারা সরকারি স্কুলের এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে সুখবর দিলেন প্রধানমন্ত্রী উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’ টানা বৃষ্টিতে সাজেকে আটকা চার শতাধিক পর্যটক প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা নম্বর চেয়ে শিক্ষককে ‘আব্বু’ সম্মোধন ছাত্রীর, উত্তরপত্র ভাইরাল

ঝিনাইগাতীর ৯ গ্রামের চিত্র বদলে দিতে পারে একটি ব্রিজ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর : স্বাধীনতার ৫৪ বছর পরও শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝি নদীর উপর স্থায়ীভাবে একটি ব্রিজ নির্মাণ হয়নি। ফলে নদীর দুই পারে থাকা অন্তত ৯ গ্রামের কয়েক হাজার মানুষ আজও বিচ্ছিন্ন জীবন-যাপন করছেন। ভরসা কেবল একটি বাঁশের সাকো। যা প্রতিবছর পাহাড়ি ঢলে ভেঙে যায়। ফলে ভোগান্তি চরমে পৌঁছেছে স্থানীয়দের।

জানা গেছে, মালিঝি নদীর দুই তীরে জিগাতলা, চকপাড়া, হাতিবান্দা নিজপাড়া, ঘাগড়া সরকারপাড়া, প্রধানপাড়া, মোল্লাপাড়া, মোনাঘোষা, মধ্যহাতিবান্দা ও পাগলারমুখ গ্রামের হজারো মানুষ প্রতিদিন বাঁশের সাকো পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে থাকেন। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি কার্যক্রমে পড়ছে বড় ধরণের বাধা। স্কুল-কলেজ ও মাদরাসাগামী শিক্ষার্থীরা যেমন ভোগান্তির শিকার হচ্ছেন, তেমনি জরুরি মুহূর্তে রোগী বা গর্ভবতী নারীকে হাসপাতালে নেওয়ার সময়ও ঘটছে দুর্ঘটনা। বর্ষার সময় ঝুঁকি আরও বেড়ে যায়।

স্থানীয়রা আরও জানান, একদিকে নেই গাড়ি যাতায়াতের ব্যবস্থা। অপরদিকে নেই কোনো রাস্তাঘাট। যে কারণে এই এলাকায় কেউ আত্মীয়তাও করতে চান না। এমতাবস্থায় এই নদীর উপর একটি ব্রিজ নির্মাণ হলে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রায় আসবে ইতিবাচক পরিবর্তন। এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ব্রিজ হবে মাইলফলক।

হাতীবান্দা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, সরকারের উর্ধ্বতনের কাছে বারবার দাবি জানিয়ে আসছি। জনগণের ভোগান্তি নিরসনে দ্রুত ব্যবস্থা হওয়া উচিত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন, উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলে এখানে স্থায়ী একটা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com