1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর আমানতকারীদের টাকা সুদসহ ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী শেরপুর সরকারি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক সন্ত্রাসী হামলায় আহত জাহিদ হাসানের বাসায় জামায়াত নেতারা সরকারি স্কুলের এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে সুখবর দিলেন প্রধানমন্ত্রী উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’ টানা বৃষ্টিতে সাজেকে আটকা চার শতাধিক পর্যটক প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা নম্বর চেয়ে শিক্ষককে ‘আব্বু’ সম্মোধন ছাত্রীর, উত্তরপত্র ভাইরাল

১২ বছরেও সংস্কার হয়নি সড়ক, দুর্ভোগ মানুষের

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতী-ধানশাইল (আরএইচডি) সড়ক সংলগ্ন হযরত আলীর বাড়ি হতে মোল্লাপাড়া কবরস্থান পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় খানাখন্দে ভরে গেছে। বেশিরভাগ অংশে পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের। ফলে সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এ কারণে স্থানীয়দের ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়কটির অবস্থা এতোটাই খারাপ যে যানবাহন তো দূরের কথা, পথচারীদেরও চলাচল করতে কষ্ট হচ্ছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী-ধানশাইল (আরএইচডি) সড়ক সংলগ্ন হযরত আলীর বাড়ি হতে মোল্লাপাড়া কবরস্থান পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় ৫০০ মিটার। তবে উপজেলা এলজিইডি’র তথ্যানুযায়ী এ সড়কটি ঝিনাইগাতী-ধানশাইল (আরএইচডি) সড়ক সংলগ্ন হযরত আলীর বাড়ি হতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সংলগ্ন সড়ক নামে এলজিইডি’র তালিকাবদ্ধ। ৪৬০ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের এ সড়কটির আইডি নম্বর ৩৮৯৩৭৫০৮০।

এ সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২০১২-২০১৩ সালে কার্পেটিং করে। এর মধ্যে পার হয়ে গেছে ১২ বছর। কিন্তু দীর্ঘদিন আর কোন সংস্কার করা হয়নি। তবে গত ২০২৩ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এ সড়কের প্রায় ৫০ মিটার ইটের সলিং করা হয়েছে। সর্বশেষ গত তিন-চার মাসে এই পথে যাতায়াতকারী বেশ কয়েকজন দুর্ঘটনার শিকার হয়েছেন।

সরেজমিনে দেখা যায়, রাস্তাটির ঠিক মাঝ বরাবর পিচ থাকলেও দুই পাশের পিচ একেবারেই উঠে গেছে। কিছু দূর পরপর বড় বড় গর্ত। সেই গর্তগুলো বৃষ্টির পানিতে পরিপূর্ণ। আবার কোন কোন স্থানে সড়কের দুই পাশের মাটি সরে গেছে।

এ পথে গ্রীণ সোলজার পাবলিক স্কুল, হাজী অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, ঝিনাইগাতী দাখিল মাদরাসা, মহিলা আদর্শ ডিগ্রি কলেজেসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করেন।

স্থানীয় স্কুল শিক্ষক শফিকুল ইসলাম বলেন, সামান্য বৃষ্টিতেই রাস্তায় কাদা-পানিতে একাকার হয়ে যায়। সড়কটির কারণে এলাকাবাসী চরম বিপদে রয়েছে। কৃষিপণ্য বাজারে নিয়ে যেতে বা জরুরি প্রয়োজনে বাজারে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া বলেন, এ রাস্তাটি অনেক বছর যাবত সংস্কার করা হয়নি। ফলে আমরা রিকশা দিয়ে যাতায়াত করতে পারি না। আমি দ্রুত সময়ে মধ্যে এ রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।

স্থানীয় ইউনিয়র পরিষদের সদস্য জাহিদুল হক মনির বলেন, রাস্তাটি গুরুত্বপূর্ণ। কিন্তু ১২ বছর পার হলেও এই রাস্তার দিকে কোন নজর দেওয়া হয়নি। তবে গত ২০২৩ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এ সড়কের প্রায় ৫০ মিটার ইটের সলিং করা হয়েছে।

উপজেলা প্রকৌশলী শুভ বসাক বলেন, বিষয়টি অবগত হয়েছি। দ্রæত সময়ের মধ্যে সড়কটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম রাসেল বলেন, সড়কটির বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com