1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ি ঢলে শেরপুর-নালিতাবাড়ী সড়কের ৩০ মিটার বিধ্বস্ত, নিম্নাঞ্চলে ঢলের পানি চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, প্রাণ গেল পথচারীর! নেত্রকোণায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলবায়ু পরিবর্তনে সমন্বিত উদ্যোগের আহ্বান নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিদল বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী সিলেটে টিলা ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত মীর শাহে আলমকে টার্গেট করে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে: রাশেদ খাঁন বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী

কেউ পাথর ছুড়লে আমরা ফুল দেব: হাসনাত আবদুল্লাহ

  • আপডেট টাইম :: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, তাদের দল বিরোধিতা বা উসকানির জবাব সহনশীলতা দিয়েই দেবে।

যদি কেউ আমাদের দিকে পাথর ছোড়ে, আমরা তাকে ফুল দিয়ে স্বাগত জানাবো; গালি দিলে সালাম জানাবো; সমালোচনাও শান্তভাবে গ্রহণ করবো। বাকিটা আল্লাহর উপর ভরসা। তিনি কর্মীদের প্রতি আহ্বান জানান—অন্তর্দ্বন্দ্বে না জড়াতে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে দেবিদ্বার উপজেলার ভানী ও সুলতানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দলীয় পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কেউ গুলি করলেও তা মেনে নেব; কিন্তু কখনোই কর্মীদের ফেলে পালাবো না। গত ১৭ বছরের অভিজ্ঞতায় আমরা দেখেছি কেউ কাকে রাস্তায় রেখে গেছে।

নিজেকে সাধারণ মানুষের সন্তান উল্লেখ করে তিনি আরও বলেন, মানুষ নাকি বলে আমি মাত্র ৫০০ ভোট পাব! ৯ মাসের একটি নতুন দল যদি বংশ-সম্পদ বা বড় পরিচয় ছাড়া এত ভোটও পায়, সেটাই তো বিশাল ব্যাপার। আমি তো বড় পরিবারের ছেলে না, অর্থও নেই, বিদেশে পড়াশোনাও করিনি এই সাধারণ মানুষের মধ্য থেকেই উঠে এসেছি।

হাসনাত আবদুল্লাহ ভোটারদের সতর্ক থাকতে বলে বলেন, নির্বাচনের সময় ছবি তুলে জনপ্রিয় হওয়ার চেষ্টা যারা করে, তাদের চিনে রাখুন। তাদের অতীত আর বর্তমান আচরণ নজরে রাখলে সব পরিষ্কার হয়ে যাবে। গত ১৭ বছরের রাজনীতিতে দেখা গেছে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে কারা রাস্তায় ছিল। বিএনপির অনেক নেতাকর্মীকেও আমরা মাঠে পেয়েছি। কিন্তু যারা আন্দোলনে ছিলেন না, তারাই এখন বড় বড় বক্তব্য দিচ্ছেন এবং মানুষকে বিভিন্ন ট্যাগ দিচ্ছেন।

দিবসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি শহীদ কাদির হোসেন সোহাগের বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজখবর নেন।

এ ছাড়া খাদঘর, সূর্যপুর, সাহাড়পাড়, ফুলতলি, নূয়াগাঁও, সাইতলা বাজার, বরাট স্ট্যান্ড, ডাণী, খিড়াইকান্দি, বক্রিকান্দি, কূরছাপ, আতাপুর ও সূরপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com