1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শ্রীবরদীতে গাঁজা সেবন ও বিক্রির অপরাধে দুইজনের ৩ মাসের কারাদণ্ড

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ মে, ২০২৬

রানা, শ্রীবরদী: শেরপুরের শ্রীবরদী উপজেলায় গাঁজা সেবন ও বিক্রির অপরাধে দুই ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা প্রদান করেন হাসিব উল আহসান। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন, গোসাইপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে সরোয়ার (৩৬) এবং খড়িয়াকাজির ইউনিয়নের উত্তর খরিয়া গ্রামের সোহরাব আলীর ছেলে হারুন উর রশিদ (৫৭)।

জানা যায়, বৃহস্পতিবার রাতে সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল আহসানের নেতৃত্বে শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোসাইপুর ইউনিয়নের মাটিয়াকুড়া ও খড়িয়াকাজির ইউনিয়নের উত্তর খরিয়া গ্রামে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে তাদের কাছ থেকে গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মুস্তাফিজুর রহমান, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ ইনসান আলীসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

উপ-পরিদর্শক মুস্তাফিজুর রহমান জানান, সাজাপ্রাপ্ত দুই ব্যক্তিকে শেরপুর কারাগারে হস্তান্তর করা হবে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com