1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমার মেয়ের হাতের লেখা এমন নয়: বললেন গাজী নজরুলের শাশুড়ি কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন, স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে নালিতাবাড়ীতে আনন্দ মিছিল সাত জেলা ও এক মহানগরে যুবদলের কমিটি ঘোষণা ঠাকুরগাঁওয়ে মিড-ডে মিলের দুধ খেয়ে অর্ধশত শিক্ষার্থী হাসপাতালে নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও খাল পুনঃখনন উদ্বোধন শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বাধ্য হয়েই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী সোনারগাঁয়ে নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু, বাল্কহেডসহ আটক ৪

সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে সাদা জার্সিতে নামবে ইংল্যান্ড

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহ্যবাহী অল-হোয়াইট (সম্পূর্ণ সাদা) হোম কিট পরে মাঠে নামবে ইংল্যান্ড। বুধবার (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচে ইংল্যান্ডের খেলোয়াড়দের সাদা জার্সি, সাদা শর্টস ও সাদা মোজায় দেখা যাবে। অন্যদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে তাদের নেভি ব্লু অ্যাওয়ে কিটে, যার সঙ্গে থাকবে কালো শর্টস ও কালো মোজা।

চলতি বিশ্বকাপে এবারই দ্বিতীয়বারের মতো গাঢ় রঙের অ্যাওয়ে জার্সি পরবে আর্জেন্টিনা। এর আগে গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচে এই জার্সি ব্যবহার করেছিল লিওনেল মেসির দল।

মজার বিষয় হলো, বিশ্বকাপের ইতিহাসে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার কয়েকটি স্মরণীয় সাফল্য এসেছে এই অ্যাওয়ে কিট পরেই।

১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দিয়েগো ম্যারাডোনার বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোলের ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। এছাড়া ১৯৯৮ বিশ্বকাপেও শেষ ষোলোর লড়াইয়ে টাইব্রেকারে ইংল্যান্ডকে বিদায় করেছিল তারা।

তবে ২০০২ বিশ্বকাপে দুই দলের জার্সির চিত্র ছিল উল্টো। তখন ইংল্যান্ড লাল জার্সি পরে খেলেছিল এবং ডেভিড বেকহ্যামের পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছিল। সেই ম্যাচে আর্জেন্টিনা খেলেছিল তাদের ঐতিহ্যবাহী আকাশি-সাদা ডোরাকাটা জার্সিতে।

আর্জেন্টিনার কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, সেমিফাইনালে প্রচলিত আকাশি-সাদা জার্সির পরিবর্তে অ্যাওয়ে কিট পরার অনুরোধ নাকি নিজেরাই জানিয়েছিল আর্জেন্টিনা দল।

ফিফার নিয়ম অনুযায়ী, সাধারণত দলগুলোকে তাদের প্রথম পছন্দের জার্সি পরার সুযোগ দেওয়া হয়। তবে দুই দলের জার্সির রঙ কাছাকাছি হলে দর্শক ও ম্যাচ পরিচালনার সুবিধার জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়।

বিশেষ করে বর্ণান্ধ (কালার ব্লাইন্ড) দর্শকদের কথা বিবেচনায় রেখে একটি দলকে হালকা এবং অন্য দলকে গাঢ় রঙের জার্সি পরানোর চেষ্টা করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

এদিকে কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। অন্যদিকে সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে পরাজিত করে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

এখন আটলান্টার মঞ্চে নতুন অধ্যায়ের অপেক্ষা। বিশ্বকাপ ইতিহাসের অন্যতম উত্তেজনাপূর্ণ এই প্রতিদ্বন্দ্বিতায় কে হাসবে শেষ হাসি—সেটাই দেখার বিষয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com