1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমার মেয়ের হাতের লেখা এমন নয়: বললেন গাজী নজরুলের শাশুড়ি কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন, স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে নালিতাবাড়ীতে আনন্দ মিছিল সাত জেলা ও এক মহানগরে যুবদলের কমিটি ঘোষণা ঠাকুরগাঁওয়ে মিড-ডে মিলের দুধ খেয়ে অর্ধশত শিক্ষার্থী হাসপাতালে নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও খাল পুনঃখনন উদ্বোধন শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বাধ্য হয়েই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী সোনারগাঁয়ে নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু, বাল্কহেডসহ আটক ৪

মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

স্পোর্টস ডেস্ক : ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল আর্জেন্টিনা। ৮৫ মিনিটে সমতায় ফেরে আলবিসেলেস্তেরা। আর যোগ করা সময়ের ২ মিনিটের মাথায় আরেকটি গোল। এই ৭ মিনিটের ঝড়েই ইংল্যান্ডকে বিধ্বস্ত করে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকে শারীরিকভাবে বেশ আক্রমণাত্নক ছিল দুই দল। প্রথমার্ধে মোট ১৯টি ফাউল হয়। আর্জেন্টিনার ১২টির বিপরীতে ৭টি ফাউল করে ইংল্যান্ড। অন টার্গেটেও কোনো শট নিতে পারেনি দুই দলের কেউ। এতে গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৫ মিনিটে লিড নেয় ইংল্যান্ড। ডান প্রান্তে মরগান রজার্সের ক্রসে দারুণ এক গোলে ইংলিশদের এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন।

পিছিয়ে পড়ার পর থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণে ইংল্যান্ডকে দিশেহারা করে দেয় আলবিসেলেস্তেরা। অবশেষে ম্যাচের ৮৫ মিনিটে আর্জেন্টিনাকে সমতায় ফেরান এনজো ফার্নান্দেজ। ডি বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করেন তিনি।

লাউতারোর গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মেসির ক্রসে দারুণ এক হেডে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাওতারো মার্টিনেজ। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com