1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্কুলছাত্রীর নগ্ন ভিডিও মায়ের কাছে পাঠিয়ে টাকা দাবি, গ্রেফতার ২ ডেঙ্গু রোগী হাসপাতালে ৪ দিন অবজারভেশনে থাকবে, যেতে চাইলেই হবে না: স্বাস্থ্যমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে শেরপুরে যুবদলের বিক্ষোভ শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ জন কারাগারে শেরপুরে কালোবাজারে সার বিক্রির অভিযোগে ১৫ ডিলার জেল হাজতে ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ক্ষমতার মোহে জামায়াত-এনসিপি ‘আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে’: রাশেদ খান ৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা যে কারণে নেওয়া হলো গবেষণাগারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজ

নিউইয়র্কে ফিফার বিশেষ আয়োজনে তারার মেলা

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ জুলাই, ২০২৬

স্পোর্টস ডেস্ক : দুপুর থেকে সমর্থকদের ভিড়। এক পাশে স্পেনের, আরেক পাশে আর্জেন্টিনার। ফাইনালের আগে ফিফা একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে। ‘ফ্যানাটিক ফেস্ট’ নামের এই আয়োজনে নির্দিষ্ট সংখ্যক সমর্থক দুই ফাইনাল্টি কোচ-অধিনায়ককে দেখার সুযোগ পান। এজন্য পাঁচ-ছয় ঘণ্টা অপেক্ষা করেছেন দুই দলের সমর্থকরা।

বিশ্বকাপ ফুটবলের ড্র অনুষ্ঠান পরিচালনা করেছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক রিও ফার্দিনান্দ। আজ বিশেষ অনুষ্ঠানেও তিনি ছিলেন সঞ্চালক। ফার্দিনান্দ মঞ্চে আসার কয়েক মিনিটের মধ্যে আসেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে ও অধিনায়ক রদ্রি। স্পেনের দিকে ছিল দুটি চেয়ার। মাঝে ছিল বিশ্বকাপের ট্রফি। অন্য পাশে তিনটি চেয়ার। সেখানে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি-কোচ লিওনেল স্কালোনির সঙ্গে ছিলেন গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ।

ফার্দিনান্দ পরিচয় পর্ব ও একটি প্রশ্ন করার পর আসেন টেনিস তারকা নোভাক জোকোভিচ। সার্বিয়ান তারকা ইংরেজিতে ও স্প্যানিশ দুই ভাষায় দুই অধিনায়ককে প্রশ্ন করেন। জোকোভিচ-ফার্দিনান্দের উপস্থিতি থাকতেই আসেন আমেরিকার সবচেয়ে জনপ্রিয় খেলা বাস্কেটবলের কেভিন ইরান, মেজর সকার লিগের টম ব্র্যাডি। ক্রীড়াঙ্গনের তারকাদের পাশাপাশি ছিলেন হলিউডের তারকা কেভিন হার্ট। তিনিও বেশ রসিকতা করে অনুষ্ঠান জমিয়ে তোলেন।

Image

আগামী পরশু দিন নিউইয়র্কে ফাইনাল। মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুই দলের কোচ-অধিনায়ক খানিকটা প্রত্যাশার কথা বলেছেন। তবে বিশ্বকাপের ট্রফির দুই পাশে দুই দলের খেলোয়াড়-কোচদের মেলবন্ধন এবং সমর্থকদের সম্পৃক্ততাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। স্কালোনি-দে লা ফুয়েন্তে গুরু-শিষ্য। তারা এই মঞ্চে একে অন্যের সঙ্গ হাত মিলিয়েছেন। মেসিও করমর্দন করেছেন রদ্রির সঙ্গে। এমন একটি উপলক্ষ্য সচারচর আসে না। তাই ফার্দিনান্দ সবাইকে এক ফ্রেমে বন্দি হতে সেলফির আহ্বান জানান। সমর্থকদের পেছনে ও ট্রফি সামনে রেখে তারকারা ছবি তোলেন।

অনুষ্ঠানের নামই ‘ফ্যানাটিক ফেস্ট’। ফলে সমর্থকদের করতালি চলছিল অনুষ্ঠান জুড়ে। দুই পাশে স্পেন ও আর্জেন্টিনার সমানসংখ্যক সমর্থকই ছিল। মাঝের অংশে ছিল মিডিয়া। এমন অনুষ্ঠানে মিডিয়ার কোনো প্রশ্ন করার সুযোগ ছিল না। আয়োজকরাই সঞ্চালকের মাধ্যমে অবশ্য সেই ক্ষুধা খানিকটা মিটিয়েছে। সাধারণত ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলন হয়। এবার ফিফা দুই দিন আগেই সংবাদ সম্মেলন করেছে। ফাইনালের আগে সমর্থকদের নিয়ে এমন আয়োজনও সাম্প্রতিক সময়ে হয়নি। সেদিক থেকেও খানিকটা ব্যতিক্রমই আজকের আয়োজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com