1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন, স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে নালিতাবাড়ীতে আনন্দ মিছিল সাত জেলা ও এক মহানগরে যুবদলের কমিটি ঘোষণা ঠাকুরগাঁওয়ে মিড-ডে মিলের দুধ খেয়ে অর্ধশত শিক্ষার্থী হাসপাতালে নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও খাল পুনঃখনন উদ্বোধন শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বাধ্য হয়েই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী সোনারগাঁয়ে নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু, বাল্কহেডসহ আটক ৪ এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড আবেদন

এই ক্ষত শুকাতে অনেক সময় লাগবে: মেসি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। এতে টানা দ্বিতীয়বার শিরোপা ছোঁয়া হয়নি আলবিসেলেস্তেদের। এমনকি ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপেও ট্রফি ছুঁতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে অধিনায়ক লিওনেল মেসিকে। এই হতাশার মাঝেও বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়েছেন তিনি। একই সঙ্গে মেসি জানিয়েছেন, এই হারের ক্ষত সারতে অনেক সময় লাগবে।

ফাইনাল হারের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তা প্রকাশ করেন মেসি। সেখানে তিনি লিখেছেন, ব্যথাটা অনেক গভীর এবং এই ক্ষত শুকাতে অনেক সময় লাগবে। কিন্তু আমি ভালো স্মৃতিগুলোকেই আঁকড়ে ধরে রাখতে চাই।

স্প্যানিশ ফুটবলারদের হাতে ছিল ভিন্ন ভিন্ন পতাকা, কারণ কী?

মেসি আরও লিখেছেন, যে ম্যাচগুলোতে আমরা সবটুকু উজাড় করে দিয়ে ঘুরে দাঁড়িয়েছিলাম, সেগুলো আমাদের স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। একটি পুরো দেশের সমর্থন, এই দলের পরিশ্রম ও প্রচেষ্টার সঙ্গে মিলে আমাদের আবারও বিশ্বের সেরাদের মধ্যে জায়গা করে দিয়েছে।

ফাইনালে হারলেও এই আর্জেন্টিনা দলের অর্জনকে ছোট করে দেখার সুযোগ নেই বলেও মনে করেন মেসি। তার মতে, টানা দুটি বিশ্বকাপের ফাইনালে ওঠা নিজেই একটি বড় সাফল্য। তিনি লিখেন, আজ আমরা যা করেছি, তার মূল্যায়ন করা কঠিন। কিন্তু এই দলটি টানা দুটি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে।

সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তিনি লেখেন, প্রতিটি শুভেচ্ছা এবং প্রতিটি বার্তার জন্য হৃদয়ের গভীর থেকে অনেক ধন্যবাদ। আবারও আমরা একটি জাতি হিসেবে একত্রিত হতে পেরেছি এবং সবাই মিলে আর্জেন্টাইন হওয়ার গর্ব ভাগ করে নিয়েছি।

নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে শুভেচ্ছা জানাতে ভোলেননি মেসি। সংক্ষিপ্ত এক বাক্যে তিনি লিখেছেন, চ্যাম্পিয়ন হওয়ার জন্য স্পেনকেও অভিনন্দন জানাতে চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com