1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন, স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে নালিতাবাড়ীতে আনন্দ মিছিল সাত জেলা ও এক মহানগরে যুবদলের কমিটি ঘোষণা ঠাকুরগাঁওয়ে মিড-ডে মিলের দুধ খেয়ে অর্ধশত শিক্ষার্থী হাসপাতালে নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও খাল পুনঃখনন উদ্বোধন শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বাধ্য হয়েই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী সোনারগাঁয়ে নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু, বাল্কহেডসহ আটক ৪ এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড আবেদন অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা, নেই ব্রাজিলের কেউ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপের পর্দা নামার তিন দিন পর অফিসিয়াল ‘টিম অব দ্য টুর্নামেন্ট’ প্রকাশ করেছে ফিফা। সমর্থকদের ভোটে নির্বাচিত এই সেরা একাদশে আধিপত্য দেখিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও ফ্রান্স। উভয় দেশ থেকেই তিনজন করে খেলোয়াড় জায়গা করে নিয়েছেন। রানার্সআপ আর্জেন্টিনার দুজন খেলোয়াড়ের পাশাপাশি এই দলে জায়গা পেয়েছেন ইংল্যান্ড, নরওয়ে ও কেপ ভার্দের একজন করে তারকা।

চমকপ্রদ বিষয় হলো, ব্রাজিলের কোনো ফুটবলারই জায়গা পাননি এই একাদশে। একই সঙ্গে স্পেনের তরুণ উইঙ্গার লামিনে ইয়ামালও শেষ পর্যন্ত জায়গা করে নিতে পারেননি।

ফিফা ৪-৩-৩ ফরমেশনে সাজিয়েছে তাদের সেরা একাদশ। গোলপোস্টের দায়িত্ব পেয়েছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। বিশ্বকাপে অভিষেক হওয়া আফ্রিকান দলটির হয়ে অসাধারণ পারফরম্যান্স করে নজর কাড়েন তিনি। সমর্থকদের ভোটেও সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন এই গোলরক্ষক, তার ঝুলিতে এসেছে ৩৯.৬ শতাংশ ভোট।

রক্ষণভাগে রয়েছেন স্পেনের মার্ক কুকুরেয়া ও পেদ্রো পোরো, আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজ এবং ফ্রান্সের দায়ো উপামেকানো। পুরো টুর্নামেন্টে একটি মিনিটও মাঠের বাইরে না থাকা কুকুরেয়া দুটি অ্যাসিস্ট করেছেন। তার পাশাপাশি স্পেন পুরো বিশ্বকাপে মাত্র একটি গোল হজম করে সাতটি ক্লিন শিট রেখে শিরোপা জিতেছে।

মিডফিল্ডে জায়গা পেয়েছেন স্পেনের রদ্রি, ফ্রান্সের মাইকেল ওলিসে এবং ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম। স্পেনের মাঝমাঠের নিয়ন্ত্রক হিসেবে দারুণ ভূমিকা রাখা রদ্রি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি হিসেবে জিতেছেন গোল্ডেন বল। অন্যদিকে ফ্রান্সের হয়ে ওলিসে পুরো আসরে সাতটি অ্যাসিস্ট করেছেন। ইংল্যান্ডের জার্সিতে সাত গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বেলিংহ্যামও।

আক্রমণভাগে জায়গা পেয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়ের আর্লিং হলান্ড। পুরো বিশ্বকাপে ১০ গোল ও ৪ অ্যাসিস্ট করে গোল্ডেন বুট জিতেছেন এমবাপ্পে। একই সঙ্গে তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনও দখল করেছেন। ভোটের দিক থেকেও দ্বিতীয় সর্বোচ্চ ২৯.৬ শতাংশ সমর্থন পেয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড।

৩৯ বছর বয়সেও আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মেসি। পুরো টুর্নামেন্টে তার ঝুলিতে ছিল ৮ গোল ও ৪টি অ্যাসিস্ট। অন্যদিকে নরওয়ে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও সাত গোল করে সেরা একাদশে জায়গা নিশ্চিত করেছেন আর্লিং হলান্ড।

ফিফার বিশ্বকাপ সেরা একাদশ

গোলরক্ষক: ভোজিনিয়া (কেপ ভার্দে)

রক্ষণভাগ: পেদ্রো পোরো (স্পেন), দায়ো উপামেকানো (ফ্রান্স), লিসান্দ্রো মার্তিনেজ (আর্জেন্টিনা), মার্ক কুকুরেয়া (স্পেন)

মাঝমাঠ: রদ্রি (স্পেন), মাইকেল ওলিসে (ফ্রান্স), জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড)

আক্রমণভাগ: লিওনেল মেসি (আর্জেন্টিনা), আর্লিং হলান্ড (নরওয়ে), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com