1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মাসিক ভাতা দেওয়ার পরও খেপ খেলছেন ফুটবলাররা, ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

স্পোর্টস ডেস্ক : নেই জাতীয় দলের ব্যস্ততা। নতুন মৌসুম শুরুর আগে তাই অবসর সময় কাটাচ্ছেন ফুটবলাররা। তবে এই অবসর সময়ে জেলা কিংবা স্থানীয় পর্যায়ের নানা টুর্নামেন্টে ‘খেপ’ খেলছেন জাতীয় দলের ফুটবলারদের। যার ছবি ও ভিডিও ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই ঘটনার কড়া সমালোচনা করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সোমবার (১০ আগস্ট) সাংবাদিকদের আয়োজিত এক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘সরকার থেকে প্রতি মাসে ফুটবলাররা এক লাখ অর্থ পাচ্ছে। এরপরও কেন খেপ খেলতে হবে সেটা আমার নিজের কাছেই প্রশ্ন জেগেছে। টাঙ্গাইল ও আরেকটি জেলায় আমি টুর্নামেন্টে অতিথি হয়ে গিয়েছিলাম সেখানে জাতীয় ফুটবলারদের খেলতে দেখেছি।’

অফ সিজনে স্থানীয় টুর্নামেন্টে খেলে বাড়তি আয় করা বাংলাদেশের ফুটবলারদের পুরনো অভ্যাস। ক্লাব ও সরকার থেকে অর্থ পেলেও এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারেননি। খ্যাপ খেলায় ফুটবলারদের ইনজুরি ঝুঁকি থাকে অনেক।

ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বাফুফে সভাপতির সঙ্গে আমার এই বিষয়ে আলাপ হয়নি। দুই এক দিনের মধ্যে কথা বলবো। প্রথমে সতর্ক করা হবে। এরপরও যদি কেউ করে তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com