1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

‘চোর’ অপবাদ নিয়ে মাঠ ছাড়লেন নাকভি

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

স্পোর্টস ডেস্ক : এবারের নারী এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। স্বাভাবিকভাবেই মঞ্চে উপস্থিত ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভি। তবে তার হাত থেকে ট্রফি নেয়নি ভারতের মেয়েরা। ছেলেদের পর পাকিস্তানি ব্যক্তিত্বের হাত থেকে ট্রফি না নেওয়ার নীতি অনড় থাকলো ভারতের নারী ক্রিকেটাররা। তবে মাঠ ছাড়ার সময় চোরের অপবাদ পেয়েছেন নাকভি।

রোববার (১৩ সেপ্টেম্বর) শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে রেকর্ড অষ্টম শিরোপা জিতেছে ভারতের মেয়েরা। কিন্তু টুর্নামেন্ট পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য মাঠে নামেননি তাদের খেলোয়াড়রা।

Harmanpreet Kaur and Chamari Athapaththu pose with the trophy, Dubai, September 12, 2026

এ নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভারতের প্রধিান কোচ অমল মজুমদার বললেন, ‘ভারত এখন আনুষ্ঠানিকভাবে (এশিয়া কাপ) চ্যাম্পিয়ন। ট্রফি নিল নাকি নিল না, সেটা আমাদের কাছে কোনো ব্যাপার না। এই সিদ্ধান্ত (নাকভির কাছ থেকে ট্রফি না নেওয়ার) বিসিসিআই-র। আমাদের এনিয়ে কিছু বলার নেই।’

ম্যাচ শেষ হওয়ার প্রায় ঘণ্টাখানেক পর শ্রীলঙ্কা দলকে রানার্সআপ চেক ও মেডেল দেন নাকভি। শ্রীলঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুকে পুরস্কার দেওয়ার পরপর নাকভি স্টেডিয়াম ছাড়েন।

Deepti Sharma got Chamari Athapaththu and Vishmi Gunarathne in one over, India vs Sri Lanka, final, Women's T20 Asia Cup, Dubai, September 13, 2026

এ সময় গ্যালারি থেকে প্রতিক্রিয়া জানিয়েছে ভক্ত-সমর্থকরা। স্টেডিয়ামের একাংশ থেকে নাকভিকে ‘ট্রফি চোর’ বলে চিৎকার করে ডাকছিল তারা। এই অপবাদের পরও শান্ত মেজাজেই মাঠ ছাড়তে দেখা গেছে এশিয়ান ক্রিকেট সংস্থার প্রধানকে।

এর আগে গত বছর ভারতের পুরুষ দল নাকভির কাছ থেকে ট্রফি ও মেডেল নিতে অস্বীকৃতি জানায়। এখনও তারা ট্রফি হাতে পায়নি। এসিসির দপ্তরে রাখা আছে সেটি। সূর্যকুমার যাদবের দল সেদিন ট্রফি ছাড়াই মঞ্চে দাঁড়িয়ে উদযাপন করেছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com