1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ: নারীসহ দুজনের সশ্রম কারাদণ্ড শেরপুরে স্কাউটিং বিষয়ক ৪৪৮তম ওরিয়েন্টেশন কোর্স শেরপুরে বোরো সংগ্রহ: আওয়ামী লীগের পলাতকদের নামে বরাদ্দ, নেপথ্যে কমিশন নালিতাবাড়ীতে কন্টেন্ট ক্রিয়েটরকে মারধর, মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক গাজী নজরুল জামিন পেলে আপত্তি নেই: আদালতকে মরিয়মের পরিবার ‘ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা হয়েছে’ নিউগিনি প্রপার্টিজে হামলা: মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, জিএম বরখাস্ত, গ্রাহককে ফোন করে দুঃখ প্রকাশ মন্ত্রীর

গাজী নজরুল জামিন পেলে আপত্তি নেই: আদালতকে মরিয়মের পরিবার

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলায় আপস মীমাংসা করেছেন বাদী মরিয়ম খাতুনের বাবা এস এম মাসুম বিল্লাহ। কারাগারে থাকা নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম জামিন পেলে কোনো আপত্তি নেই বলে আদালতকে জানিয়েছেন তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে হাজির হয়ে আসামিদের পক্ষে হলফনামা দেন মরিয়মের বাবা।

আদালত বাদীর জবানবন্দী গ্রহণ করেছেন। ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী ও আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন।

গত সোমবার দুই দফায় আট দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয় গাজী নজরুলকে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে ওইদিন তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, ন্যাম ভবনের ফ্ল্যাটে গাজী নজরুল প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে নিয়ে শয়নকক্ষে থাকতেন। আর দ্বিতীয় স্ত্রী মরিয়মকে শয়নকক্ষের পাশের বারান্দায় মাঝে মাঝে রাত কাটাতে হতো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com