1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

নকলায় পুত্রের হাতে পিতা নিহত!

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় নিজ পুত্রের হাতে পিতা হাবিবুর রহমান হাবি (৪৮) প্রাণ হারিয়েছেন অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুত্র মিলন মিয়া (২১) আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের কবুতরমাড়ি গ্রামের মিলনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিলন পোশাক শ্রমিক হিসেবে ঢাকায় কাজ করতেন। গতকাল বৃহস্পতিবার ঈদের ছুটিতে বাড়িতে আসেন। টাকা-পয়সা নিয়ে তার পিতার সাথে কথা কাটাকাটি শুরু হলে মিলন মিয়া তার পিতার গলা চেপে ধরে। এতে ঘটনাস্থালেই নিহত হন পিতা হাবি।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এলাকাবাসীর সহযোগিতায় মিলন মিয়াকে আটক করি। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে নিহতের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com