1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

শেরপুর সাংবাদিক ফোরাম-ঢাকার নতুন কমিটি গঠন

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: রাজধানী ঢাকায় কর্মরত শেরপুর জেলার সাংবাদিকদের সংগঠন ‘শেরপুর সাংবাদিক ফোরাম-ঢাকা’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দেলোয়ার রাশেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন তানজিল রিমন।

১৬ অক্টোবর, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সংগঠনের ‘বার্ষিক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়। সম্মেলনে ২০২৭-২৮ মেয়াদে দায়িত্ব পালনের লক্ষ্যে সম্মেলনে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদিত হয়।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র সহ-সভাপতি তাসলিমা হোসেন শিখা, সহ-সভাপতি মঈন আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক নাঈমুর রহমান নাবিল, কোষাধ্যক্ষ সারোয়ার জাহান, দপ্তর সম্পাদক মুজাহিদ বিল্লাহ, তথ্য ও প্রকাশনা সম্পাদক আল মাসুদ নয়ন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— হকিকত জাহান হকি, রাশেদুল ইসলাম রাশেদ, জিয়াউল হক, মনির মোহাম্মদ ইমাম বাকী এবং শাইনুল ইসলাম নূর।

নবগঠিত এই কমিটির মেয়াদ কার্যকর হবে ২০২৭ সালের জানুয়ারি থেকে। চলতি বছরের ডিসেম্বরে নতুন কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হবে।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি-ঢাকার সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব উদয় হাকিম, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, কামরুল হাসানসহ আরও সাংবাদিক নেতৃবৃন্দ।

সম্মেলনে উপস্থিত সদস্যরা প্রত্যাশা করেন—নতুন নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করবেন এবং ঢাকায় কর্মরত শেরপুরের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও জেলার সার্বিক কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com