1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস

নকলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘর ভাংচুরের অভিযোগ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়িঘর ভাংচুরের অভিযোগ উঠেছে। গত সোমবার (৩ আগস্ট) আনুমানিক ভোর ৫টার সময় উপজেলার জালালপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় হাসি বেগম (৪৫) বাদী হয়ে ৬ জনকে আসামী করে নকলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন- জালালপুর এলাকার মৃত মেহের আলীর পুত্র ময়দান আলী (৫৫), শাহিন মিয়া (৩৫), হিরা মিয়া (৩৮), শাহিন মিয়ার পুত্র শ্রাবন মিয়া (২৮), ময়দান আলীর পুত্র বিলাশ মিয়া (২৭), বিদ্যুৎ মিয়া (১৮) ও মৃত কিতাব আলীর স্ত্রী ফারিদা বেগম (৫০)। স্থানীয় সূত্র জানা যায়, উল্লেখিত আসামীদের সাথে বসতভিটা, বাড়ির জমিজমা ও পারিবারিক বিষয়াদী নিয়ে দীর্ঘদিন যাবত শত্রুতা চলে আসছিল। এরই জেরে রুমা খাতুন (২৩), সুজন মিয়া (১৫), হাসু মিয়া (২৭), ময়না মিয়া (২৬), শিমা আক্তার (২০), সজিব মিয়া (২০) ও মাজেদা খাতুন (২৪) কে মারপিট করে। এরমধ্যে রুমা আক্তারকে নকলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারপিটের পর বসতঘরের দরজা ও জানালাসহ আনুষাঙ্গিক জিনিসপত্র ভাংচুর করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com