1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

যশোরে পৃথক অভিযানে ৪২০ বোতল ফেনসিডিলসহ আটক ১

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ আগস্ট, ২০২০
যশোর: যশোরের শার্শা ও বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে  ৪২০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আমান হোসেন (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে তাকে আটক করা হয়। আটক আমান বেনাপোল পোর্ট থানার সাদিপুরগ্রামের আমির আলীর ছেলে।
বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল  সাদিপুর মাঠ পাড়া থেকে অভিযান চালিয়ে  ৯০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাকে আটক করে। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
অপরদিকে, শার্শা থানাধীন গোড়পাড়া পুলিশ তদন্তকেন্দ্রের এসআই মুহাম্মদ এজাজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার ভোর রাতে শার্শা থানাধীন শালকোনা গ্রামস্থ জাফরের পুকুর পাড় হতে ১০০ গজ দক্ষিনে মাঠে পানির মধ্যে থেকে  ৩৩০ বোতল ফেনসিডিল উদ্ধার  করেছে।তবে কোন পাচারকারীকে আটক করতে পারেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com