1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন

বেনাপোল সীমান্তে ৯ কেজি ২শ’ গ্রাম স্বর্ণসহ মহিলা আটক 

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ আগস্ট, ২০২০
যশোর : বেনাপোলের সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৯ কেজি ২শ’ গ্রাম ওজনের ৫৭টি সোনার বারসহ বানেছা খাতুন (৩৫) নামের এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক নারী সীমান্তের সাদিপুর গ্রামের দুঃখে মিয়ার স্ত্রী।
শুক্রবার (২৮ আগষ্ট) রাত ১০টার সময় তার নিজ বাড়ি থেকে সোনার বারসহ আটক করা হয়।
বিজিবি জানায়, গোপনে একটি খবর আসে সাদিপুর গ্রামের বানেছা নামে একজন নারি স্বর্ণ পাচারকারী বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচার করবে। এ ধরনের খবরের ভিত্তিতে বেনাপোল বিজিবি কোম্পানী সদরের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে চালিয়ে ৯ কেজি ২শ’ ওজনের ৫৭ পিস সোনার বারসহ বানেছাকে হাতেনাতে আটক করা হয়। যার মুল্য সাড়ে ৫ কোটি টাকা বলে বিজিবি জানিযেছেন।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ সেলিম রেজা সোনার বারসহ বানেছা নামে একজন নারি স্বর্ণ পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com