1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন

ফুলবাড়ীতে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ৩১ আগস্ট, ২০২০

ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে সোমবার বেলা সাড়ে ১১টায় ধান ক্ষেতের ডোবার পানিতে ডুবে ইমন (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি উপজেলার পৌরএলাকার উত্তর সুজাপুর রাজবংশিপাড়া গ্রামে ঘটেছে। নিহত ইমন ওই গ্রামের রিকশা চালক আনিছুর রহমানের ছেলে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ১০টায় ইমন তার মায়ের সাথে বাড়ির পাশের কৃষিজমির মধ্যখানের বাগানে পাতা কুড়াতে যায়। তার মা পাতা কুড়ানোয় মগ্ন থাকায় মায়ের অদৃষ্টিতে দুই সঙ্গীর সাথে খেলতে যায়। খেলতে খেলতে গোসলের উদ্দেশ্যে ক্ষেতের ডোবায় নামে ইমনসহ তার দুই সঙ্গী। গোসলের একসময় ইমন ডুবে গেলে তার দুই সঙ্গী চিৎকার শুরু করে। চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে ইমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করে।
– আল হেলাল চৌধুরী

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com