1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

যশোরে এ্যাম্বুলেন্স ভর্তি ফেন্সিডিলসহ আটক ৩

  • আপডেট টাইম :: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
যশোর : অভিনব কায়দায় যশোর পঙ্গু হাসপাতালের  অ্যাম্বুলেন্সে রোগীর পরিবর্তে বস্তা ভর্তি ফেন্সিডিল পাচারের সময় ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ২২৫ বোতল ফেনসিডিল ও ৮ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে।
আটককৃতরা হল- যশোর শহরের সুলতানপুর দরপাড়া গ্রামের শহিদুল খাঁর ছেলে ইমরান হোসেন (২৭),  মথুরাপুর গ্রামের মাহাবুর রহমানের পুত্র রুবেল হোসেন (২৫), রায়পাড়া (চাঁচড়া) গ্রামের কাউসার আলীর পুত্র মাজহারুল ইসলাম সাগর (২৫)।
সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে  মহেশপুর থেকে যশোরগামী যশোর পঙ্গু হাসপাতালের একটি এ্যাম্বুলেন্সের পুলিশ মাদকসহ তাদের আটক করে।
ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মাদক ব্যবসায়ীরা রোগীর পরিবর্তে অ্যাম্বুলেন্সে করে মাদক পাচার করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মহেশপুর থানায় মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com