1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

কলাপাড়ায় দু’পক্ষের সংর্ঘষে নারী-পুরুষসহ আহত ৬

  • আপডেট টাইম :: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় সামান্য ঘটনাকে কেন্দ্র দু’পক্ষের সংর্ঘষে ৪জন নারীসহ ৬জন গুরুতর জখম হয়েছে। গত বুধবার সন্ধ্যায় বালিয়াতলী ইউনিয়নের বাবলাতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলো- খোরশেদ আলম (৬৫) স্ত্রী রাড়িয়া বেগম (৪০) ও তাদের কন্যা ফাতেমা (১৬)। এছাড়া অপর পক্ষের আয়শা বেগম (৭০), মোশারেফ (৫০) ও হাসিনা (৩০) আহত হয়। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
আহত খোরশেদ আলমের ছেলে মোস্তফা বলেন, ঘটনার দিন সন্ধ্যায় বাড়ির সীমানা নিয়ে একই এলাকার পার্শ্ববর্তী শাহীন খাঁ শহীদ খাঁ ও মোশারেফ এর সাথে বাকবিতন্ডার এক পর্যায় হামলার ঘটনা ঘটলে তারা আহত হয়। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে এবং বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।
কলাপড়া থানার ওসি (তদন্ত) মো: আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। আভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com